Current date Sep 7, 2026
খেলা

আইপিএল প্লে অফ: তুমুল লড়াইয়ে থাকা ৫ দলের সম্ভাবনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলের একাদশ আসরের শেষ পর্যায় এসে গেছে। যথারীতিই জমে উঠেছে প্লে অফে ওঠার লড়াই। গতকাল রবিবার রাতে মুম্বাইয়ের বিপক্ষে রাজস্থান রয়্যালসকে জিতিয়ে জমিয়ে দিয়েছেন জস বাটলার। আর এর ফলে একেবারে জমে গেছে প্লে অফে ওঠার লড়াই। হায়দরাবাদ এবং চেন্নাই প্লে অফে উঠে গেছে। দিল্লি ছিটকে গেছে আগেই। এখন শেষ দুই স্থানের জন্য লড়াই ৫টি দলের। দেখে নেওয়া যাক প্লে অফের লড়াইয়ে কোন দল কোথায় দাঁড়িয়ে।

সানরাইজার্স হায়দরাবাদ: আট দলের মধ্যে সবার আগে প্লে অফে উঠেছেন শিখর ধাওয়ানরা। লিগ টেবিলের যা অবস্থা, তাতে সানরাইজার্স প্রথম দুই দলের মধ্যে অন্যতম থেকেই প্লে অফ খেলবে।

চেন্নাই সুপার কিংস: মুম্বাইকে রাজস্থান হারানোর সঙ্গে সঙ্গে প্লে অফে পৌঁছে যায় চেন্নাই। শেষ দুই ম্যাচের একটি জিতলেই প্রথম দুই দল হিসাবে প্লে অফে খেলবেন ধেনিরা।

কিংস ইলেভেন পাঞ্জাব: ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখনও সুবিধাজনক অবস্থায় রয়েছে অশ্বিনের দল। কিন্তু সোমবার বিরাট কোহালির আরসিবির বিপক্ষে হেরে গেলে প্রীতি জিনতার দলের প্লে-অফে ওঠার কাজটা অনেকটাই কঠিন হয়ে যাবে।

কলকাতা নাইট রাইডার্স: এই মুহুর্তে চার নম্বরে থাকলেও কলকাতার প্লে অফে ওঠার সহজতম শর্ত বাকি দুই ম্যাচ জেতা। একটি ম্যাচ জিতলেও প্লে অফে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে সে ক্ষেত্রে প্রধান ভূমিকা নেবে নেট রান রেট।

রাজস্থান রয়্যালস: রাজস্থানের শেষ দুই ম্যাচ কলকাতা এবং ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এই দুই দলকে হারাতে পারলেই প্লে অফে যাবে রাজস্থান। একটি ম্যাচ জিতলেও প্লে অফে যেতে পারে রাজস্থান, তবে সে ক্ষেত্রে রান রেটের অনেকটাই উন্নতি করতে হবে।

মুম্বাই ইন্ডিয়ান্স: বাটলারের হাতে রবিবার রাতে হেরে প্লে অফের লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে মুম্বাই। প্লে অফে উঠতে হলে শেষ দুই ম্যাচে পাঞ্জাব এবং দিল্লির বিপক্ষে শুধু জিতলেই চলবে না, বিশাল ব্যবধানে জিততে হবে রোহিতদের।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: প্লে অফে ওঠা বেশ কষ্টকর হলেও সামান্য আশা রয়েছে ব্যাঙ্গালুরুরও। শর্ত একটাই, বাকি সব ম্যাচ জিততে হবে এবং বড় ব্যবধানে।

দিল্লি ডেয়ারডেভিলস: প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়া একমাত্র দল। ১২ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে দিল্লি। বাকি দুই ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১০ পয়েন্টে পৌঁছতে পারবেন শ্রেয়াস আইয়াররা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...