Current date Sep 7, 2026
বিশ্ব

লন্ডনের প্রথম নারী ধর্মযাজক তিনি!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে ১৩৩ তম বিশপ হলেন সারাহ মুল্লালি। শনিবার ওই পদে আসীন হন তিনি। লন্ডনের সেন্ট পলস ক্যাথেড্রালের বিশপ করা হয়েছে সারাহকে। তিনি পেশায় একসময় নার্স ছিলেন।

ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনকে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে মানা হয়৷ নতুন ধর্মযাজকের প্রাক্তন কর্মজীবনকে মাথায় রেখে এই দিনটিতেই তাঁর হাতে চার্চের বিশপের দায়িত্ব তুলে দেওয়া হয়৷

ক্যাথেড্রালের গ্রেট ওয়েস্ট ডোরে নিয়ম অনুযায়ী তিন বার ঠকঠক শব্দ করে ঐতিহ্য পালনের মাধ্যমে দায়িত্ব কাঁধে নেন সারাহ৷ এখন লন্ডনের তৃতীয় সর্বোচ্চ সিনিয়র ধর্মযাজক তিনি৷ দায়িত্ব নেওয়ার পর তিনি বক্তব্যে বেশ কিছু বিষয় তুলে ধরেন।

সারাহ মুল্লালি বলেন, সব অপরাধ ও হিংসার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে হবে আমাদের৷ যারা লন্ডন শহরকে ভালবাসেন তাদের জন্য এটা খুবই জরুরি৷

প্রসঙ্গত, একজন নারীর বিশপ হওয়া প্রসঙ্গে ব্রিটেন দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল। কেননা একটি পক্ষ বিরোধিতা করে এ অপর পক্ষ এটিতে সমর্থন দেয়। এক পর্যায়ে বিষয়টি তিক্ততার পর্যায়ে পৌঁছে যায়৷ অবশেষে ২০১৪ সালে নারী বিশপের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...