Current date Sep 8, 2026
বাংলাদেশ

বহিরাগতদের বের করতে খুলনায় রাতে অভিযান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিনিধি : খুলনা মহানগরীতে অবস্থানকারী বহিরাগতদের বের করতে আজ সোমবার রাতে সব হোটেলে অভিযান চালানো হবে। বললেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনের (কেসিসি) রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী।

তিনি জানান, নির্বাচন কমিশন থেকে বিকালেই বহিরাগতদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়েছে। এরপরও কেউ রয়ে গেলে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্স ও পেপারসহ প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে।

গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২৪ জনের টিম এবং সাধারণ কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২২ জনের টিম মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা ও নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য বিজিবি, র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...