Current date Sep 8, 2026
বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকায়। এ সময় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

জানা যায়, র‌্যাব গোপন খবরের ভিত্তিতে জানতে পারে, ইয়াবা বহনকারী একটি ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা আসছে। র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় চেকপোস্টে অবস্থান নেয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় একটি ট্রাক চেকপোস্ট পার হয়ে ঢাকার দিকে যাওয়ার সময় র‌্যাব গতিরোধ করলে ট্রাকের ভেতর থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হলে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।পরে র‌্যাব ট্রাকটিকে আটক করে ভেতরে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১০ হাজার সাতশ’ ৫০ পিস ইয়াবা বড়ি এবং নগদ দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করে। গুলিবিদ্ধকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ নিহতের নাম- রাজ মহল রিপন। তিনি মেহেরপুর জেলা সদরের কাঁসারী পাড়া এলাকার নিহাজ উদ্দিন তুফানের ছেলে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...