Current date Jul 16, 2026
বাংলাদেশ

খুলনা সিটি নির্বাচন নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন গণমাধ্যমের সামনেই হচ্ছে। তাই নির্বাচন নিয়ে মন্তব্য করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে- বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নির্বাচন শেষ হলে উভয় প্রার্থীর বিবৃতির পরিপ্রেক্ষিতে আলোচনা করা যাবে।

খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে রাজনীতি থেকে বাদ দিতে চায় সরকার-বিএনপির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু বলেন, খালেদা জিয়ার জামিন বা দণ্ড মওকুফে রাজনৈতিক কোনো দেন দরবার চলবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহমেদ আলী প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...