Current date Sep 7, 2026
বিনোদন

হাসপাতালে মিঠুন চক্রবর্তী

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভারতের বাংলা ও হিন্দি ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী পিঠের সমস্যায় গুরুতর অসুস্থ। দিল্লিতে তার চিকিৎসা চলছে বলে ভারতের বেশ কয়েকটি ইংরেজি গণমাধ্যম জানিয়েছে।

অসুস্থতার কারণে অনেকদিন ধরেই বড় পর্দায় দেখা যায় না তাকে। তবে ড্যান্স রিয়েলিটি শো ড্যান্স ইন্ডিয়া ড্যান্স-এর বিচারক হিসেবে ছোটপর্দায় মাঝেমধ্যেই দেখা যেত তাকে। কিন্তু শারীরিক কারণে ওই শো থেকেও সরে দাঁড়ান এই অভিনেতা।

জানা গেছে, দিল্লিতে চিকিৎসায় ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। শিগগিরই হয়তো তার আপন ঠিকানায় দেখা যাবে এই অভিনেতাকে। তবে বর্তমানে সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন।

ভারতের এই বিখ্যাত অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে এ পর্যন্ত অসংখ্য পর্দা কাঁপানো সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে মৃগয়া, দো আনজানে, মেরা রক্ষক, সুরক্ষা, হাম পাঁচ, সিতারা, ওয়ারদাত, আদাত সে মজবুর, জিনে কি রাহ, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর অন্যতম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...