Current date Nov 9, 2026
বাংলাদেশ

‘দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পারদর্শিতা অর্জন করেছে’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের মানুষ পারদর্শিতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দুর্যোগ মোকাবেলায় সিপিপি মডেল অনুসরণ করছি। দুর্যোগ মোকাবিলায় আমরা বিভিন্ন নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করছি।

আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবন্ধী ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগের সময় কী কী করতে হবে সে ব্যাপারে ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া হয়েছে। আমি মনে করি এ ধরনের প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় অনেক ভুমিকা রাখবে।

৮ লক্ষ প্রতিবন্ধীকে প্রতিমাসে ভাতা দেওয়া হয়ে থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ অর্জন করতে বাংলাদেশ বদ্ধপরিকর।

অনুষ্ঠনে সভাপতিত্ব করেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যন্ডের এমপি মুনথেইন বুনতান।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...