Current date Sep 7, 2026
বিনোদন

কানের লাল গালিচায় নববধূ সোনম

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুরের বিয়ের এখনও এক সপ্তাহ পেরোয়নি। মধুচন্দ্রিমা যাওয়ার পরিবর্তে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দুইদিন আগে স্বামী আনন্দ আহুজাকে নিয়ে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহরে পৌঁছান ৩২ বছর বয়সী এই তারকা।

দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রানওয়াত এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের পর ১৫ মে মঙ্গলবার ৭১ তম কান উৎসবের লাল গালিচায় হাঁটেন সোনম কাপুর। ডিজাইনার রালফ ও রুশোর ডিজাইন করা লেহেঙ্গা পরে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। লেহেঙ্গার সঙ্গে একইরকম ওড়না ছিল তার পড়নে।

পনিটেইল করা চুল ও তারার মতো সাজানো চোখ, হালকা মেক-আপের সঙ্গে মানানসই কানের দুল তাকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।

বিশ্বখ্যাত ব্রান্ড লরিয়েল কোম্পানীর শুভেচ্ছা দূত হয়ে ৮ ম বারের এবার কান উৎসবে যোগ দিয়েছেন সোনম কাপুর।

সোনম কাপুরের সঙ্গে পাকিস্তানী অভিনেত্রী মাহিরা খান প্রথমবারের মতো মঙ্গলবার ১৫ মে কানের লাল গালিচায় হেঁটেছেন । কালো গাউনে তিনিও সবাইকে মুগ্ধ করেছেন।

এসময় মাহিরা খান সদ্য বিবাহিত সোনমকে অভিনন্দন জানান।

গত ৮ মে দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনম। জাঁকজমকপূর্ণ সেই বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের অনেক নামি দামি তারকা। বিয়ের পরই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে কান উৎসবে যোগ দিতে ছুটে আসেন সোনম।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...