Current date Sep 7, 2026
বিনোদন

দর্শককে কাঁদাতে পেরে আনন্দিত আলিয়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত থ্রিলারধর্মী ছবি ‘রাজি’ এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে। ভিকি কৌশল ও আলিয়া অভিনীত এই ছবিটি দর্শকদের মধ্যে এতটা সাড়া ফেলবে এটা আলিয়াও চিন্তা করেননি। ‘রাজি’ ছবির সাফল্যে স্বভাবতই খুশী তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি। আলিয়া বলেন, ‘ছবিটির সাফল্যে আমরা পুরো টিম গর্ব অনুভব করছি। সেই সঙ্গে দারুন খুশীও হয়েছি।’ এ সময় তিনি ছবির পরিচালক মেঘনা গুলজারকে নিয়েও তার আনন্দ প্রকাশ করেন। আলিয়া জানান, ছবিটি নিয়ে পরিচালক এতটাই চিন্তিত ছিলেন যে অনেকদিন তিনি ভালো করে ঘুমাতেও পারেননি। কিন্তু দর্শক তাকে নিরাশ করেনি। সেই জন্য দর্শকের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। ‘রাজি’ ছবিটা দেখার পর অনেক দর্শকই আবেগে কেঁদেছেন। এটা জানার পর আলিয়া বলেন, অভিনয়ের মাধ্যমে দর্শককে কাঁদাতে পেরে তিনি ভীষণ আনন্দিত।

১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে ‘রাজি’ সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে। পাকিস্তান সেন্সর বোর্ড ছবিটি ওই দেশ প্রচার নিষিদ্ধ করেছে।

সূত্র : ইন্ডিয়া ডট কম

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...