Current date Sep 7, 2026
বিনোদন

শুভশ্রীর জন্যই ভেঙেছিল রাজের প্রথম সংসার

URL copied
Share URL copied

বিচ্ছেদের পরে কেটে গেছে সাত বছর। অতীত ভুলে বলিউডের নায়িকা–সহকর্মী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে গত শুক্রবারই সাতপাকে বাঁধা পড়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু এতবছরের পরেও রাজকে মনে করছেন আর এক নারী। তিনি শতাব্দী মিত্র। রাজের প্রথম স্ত্রী।

টলিউডের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ‘‌ইভেন্ট’‌ রাজ শুভশ্রীর বিয়ে। অনুষ্ঠানে কোন কোন টলিতারকা এলেন, মেনুতে কী ছিল— সে সব নিয়ে আমজনতার কৌতূহল তুঙ্গে। তার মধ্যেই এবার ঘনিষ্ঠমহলে এবার মুখ খুললেন শতাব্দী। তাঁর এক বন্ধুর কাছে শতাব্দী স্পষ্টই জানিয়েছেন, অতীতের যাবতীয় তিক্ততার পরেও শুভশ্রীকে নিয়ে রাজ খুশি থাকুন, এমনটাই চান তিনি।

২০০০ সালে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে পরিচয় হয়েছিল শতাব্দী ও রাজের। পরিচয় থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। খুব অল্প সময়ের মধ্যে খুব কাছাকাছি চলে এসেছিলেন তাঁরা। শতাব্দীর এক ঘনিষ্ঠ বন্ধু বলছেন, ‘‌সেই সময়ে রাজ টলিউডে প্রতিষ্ঠা পায়নি। কাজের খোঁজ করছে। কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। রুদ্রনীল ঘোষের সঙ্গে টালিগঞ্জে একটা বাড়িতে ভাড়া থাকত ও। সেই সময় শতাব্দী ওকে অনেক সাহায্য করেছে। টাকা পয়সা দেওয়া, খাবার দাবার দেওয়া, অসুস্থ হলে সেবা করা— সবই করেছে।

’‌ শতাব্দীর আর এক বান্ধবীর দাবি, ‘‌নিজের বাড়ির ফ্রিজ থেকে রাজের জন্য খাবার চুরি করতো শতাব্দী। তারপরে বাসে করে সেই খাবার বেহালা থেকে পৌঁছে দিয়ে আসতো রাজের কাছে। আবার কখনও মর্নিং ওয়াকে যাওয়ার নাম করে বাড়ি থেকে লুকিয়ে বেরিয়ে ব্রেকফাস্টের টাকা দিয়ে আসতো ওকে। কখনও জলের বোতল, কখনও ওষুধ, কখনও জামাকাপড় কিনে দেওয়া, কী করেনি ওর জন্য শতাব্দী!‌ নিজের হাতখরচের টাকা নিঃস্বার্থভাবে খরচ করেছে রাজের জন্য।’

২০০৬ সালে বিয়ে হয় রাজ ও শতাব্দীর। যেহেতু রাজের ফিল্মি ক্যারিয়ার তখনও সেভাবে প্রতিষ্ঠিত নয়, তাই বিয়ে নিয়ে প্রাথমিকভাবে মত ছিল না শতাব্দীর অভিভাবকদের। কিন্তু রাজকেই বিয়ে করার জন্য জেদ ধরে বসেছিলেন শতাব্দী। মেয়ের জেদের কাছে হার মানেন অভিভাবকরা। আপন করে নেন রাজকে। শতাব্দীর বান্ধবী বলছেন, ‘‌শতাব্দী রাজের জন্য খুব লাকি ছিল। ওকে বিয়ে করার পরে ‘‌চিরদিনই তুমি যে আমার’‌, ‘‌চ্যালেঞ্জ’‌, ‘‌প্রেম আমার’‌–এর মতো হিট দিয়েছিল রাজ। ততদিনে রাজকেও ঘরের ছেলে বলে স্বীকার করে নেন শতাব্দীর পরিজনরা। ওঁর জন্য শতাব্দীর মা–বাবাও কম করেননি। এমনকী, রাজের শরীর খারাপ হলে সারারাত জেগে সেবাও করেছেন শতাব্দীর মা।

সেটা অবশ্য রাজ নিজেও একাধিক জায়গায় স্বীকার করেছেন।’‌ এখান থেকেই নাকি সুখী দাম্পত্যে ধরেছিল চিড়। ঘনিষ্ঠমহলে শতাব্দী দাবি করেছিলেন, তাঁর সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকলেও শুভশ্রীর সঙ্গে প্রেম করতে শুরু করেছিলেন রাজ। সেটা নিয়ে বাড়িতে অশান্তিও হয়। এমনকী, শুভশ্রীর বাড়িতে ফোন করে এই সম্পর্ক থেকে সরে আসার অনুরোধ করেছিলেন শতাব্দী। শুভশ্রীর পরিবারের পক্ষ থেকে নাকি বলা হয়, বয়স কম, তাই ভুল করে ফেলেছেন শুভশ্রী। তিনি এই সম্পর্ক থেকে সরে আসবেন। এরই মধ্যে গুজব রটে শুভশ্রী নাকি প্রেম করছেন আর এক নায়ক দেবের সঙ্গে।

কিন্তু তবু আশ্বস্ত হতে পারেননি শতাব্দী। পেশায় সংবাদমাধ্যমের কর্মী শতাব্দীর এক বান্ধবী বলছেন, ‌ততদিনে আর এক নায়িকা পায়েলের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রাজের। দিনের পর দিন একসঙ্গে থাকতে শুরু করেছিলেন তাঁরা। শতাব্দীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করতেন রাজ। তারপরেও এক বলিউডের এক বাঙালি গায়িকা এবং আরও কয়েকজন নারীর সঙ্গে নাম জড়িয়েছিল রাজের।’ তাই‌ তিতি বিরক্ত হয়েই নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন শতাব্দী।

২০১১–এর শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তবে এতকিছুর পরেও নাকি শতাব্দী বীতশ্রদ্ধ নন রাজের ওপরে। ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, ‘‌রাজ খুব বিচিত্র একটা মানুষ।

একমুহূর্তে এমন একটা কাজ করছে, যেটা দেখে ওর প্রতি শ্রদ্ধা জাগছে। পরমুহূর্তেই এমন একটা কাজ করছে, যেটা দেখে মনে হচ্ছে, কোনও মানুষ এমন কাজ করতে পারে?‌ কখনও ওকে ভালোবাসতে ইচ্ছা করতো। আবার কখনও ওকে ঘেন্না করা ছাড়া কোনও উপায় থাকতো না।’‌ তাই বিচ্ছেদের পরেও মৌখিক ভদ্রতা নষ্ট করেননি রাজ ও শতাব্দী।
আজও যখন কোনও পার্টি বা প্রিমিয়ারে দেখা হয়, রাজ যে সৌজন্য দেখান এবং যথেষ্ট ভালভাবে কথা বলেন, সেটা গ্রহণ করেছেন শতাব্দী। বলেছেন, রাজকে আমি এখনও ভালোবাসি। কখনই চাইব না ওর কোনও ক্ষতি হোক। শুভশ্রীর সঙ্গে ও নতুন জীবন শুরু করেছে। ওদের জীবন সুখে কাটুক। আমরা এখন অনেক পরিণত। দু’‌জন পরিণত মানুষের মতোই অতীতটাকে সামলে নিতে চাই।

শতাব্দীর সঙ্গে থাকাকালীন ক্যারিয়ারের প্রথম তিনটা ছবিই সুপারহিট হয়েছিল রাজের। তাঁদের পারিবারিক বন্ধুরাও স্বীকার করে বলেন, ‘শতাব্দী ছিল রাজের লাকি চার্ম।’‌ রাজের দাম্পত্য কেরিয়ারের সেকেন্ড ইনিংসে কি শুভশ্রী ফিরিয়ে আনতে পারবেন সেই ‘‌মিডাস টাচ’‌?‌ এখন দেখার সেটাই। সূত্র-আজকাল

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...