Current date Sep 7, 2026
রাজনীতি

কেসিসি নির্বাচন প্রত্যাখ্যান বিএনপির

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : ভোট ডাকাতি, জাল ভোট ও সন্ত্রাস-অনিয়মের অভিযোগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। একইসাথে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে দলটি। এছাড়া কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার রেহাই পাবে না বলে হুঁশিয়ার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ আনেন।

রিজভী বলেন, খুলনা সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশনের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরেছে। এ ফলাফল প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করছি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়রপদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...