Current date Sep 7, 2026
বিশ্ব

বৃহস্পতিবার থেকে সৌদি আরবে রমজান শুরু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবসহ আরব বিশ্বে আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথম রমজান শুরু হবে। মঙ্গলবার সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখতে না পাওয়ায় এ ঘোষণা দেয়া হয়।

সৌদি আরবের সুপ্রিমকোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রচার চালিয়ে আসছিল, মঙ্গলবার দেশটির আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য। কিন্তু ওই দিনের সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটির কাছে কোনো তথ্য আসেনি।

তা ছাড়া তারাও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রমজানের চাঁদ দেখতে না পাওয়ায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হল। সেই হিসাবে বৃহস্পতিবার রমজান মাসের প্রথম দিন ঘোষণা করা হয়।

এদিকে বৃহস্পতিবার থেকে ১ রমজান শুরু হওয়ায় এবার রমজানের সিয়াম ২৯টি হবে বলে আশা করা হচ্ছে। তাই সৌদি আরবে ঈদুল ফিতর হতে পারে ১৫ জুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...