Current date Sep 12, 2026
বাংলাদেশ

বাবা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন: ৬ দিনেও গ্রেপ্তার হয়নি মূলহোতা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : শরীয়তপুর সদর উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র ও তার বাবাকে শিকল দিয়ে গাছের সঙ্গে বেধে নিষ্ঠুর ও নির্মম নির্যাতন করার ঘটনার ৬দিন পার হলেও এর মূলহোতা হালিম বেপারীকে পুলিশ গ্রেপ্তার করতে যায়নি।

মিডিয়াতে সংবাদ প্রচারের পর গেলো সোমবার রাতে পালং মডেল থানায় মামলা নিয়ে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়া হয়। আদালতের বিচারক আগামী ১৭ মে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য্য করে আসামীদেরকে জেলহাজতে পাঠান।
এদিকে ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করতে না পারায় ভুক্তভোগী পরিবারে আতংকে দিন কাটাচ্ছে। পুলিশ বলছে, অচিরেই মূলহোতাকে গ্রেপ্তার করা হবে। অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গেলো ১ মে দিবাগত রাতে শরীয়তপুর সদর উপজেলার উত্তর চন্দ্রপুর গ্রামের হালিম বেপারীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে বাহের চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র উত্তর চন্দ্রপুর গ্রামের খোকন মোল্যার ছেলে শামীমকে (১১) বুধবার (৯ মে) সকাল ৯টার দিকে একই গ্রামের আবু আলম মোল্যার বাড়ির কাছ থেকে ধরে নিয়ে হালিম বেপারীর বাড়ির কাঁঠাল গাছের সঙ্গে কোমরে লোহার শিকল বেঁধে লাঠি দিয়ে বেদম মারপিট করা হয়।

এসময় নির্যাতনকারীরা শিশু শামীমকে মাটিতে শুইয়ে বুকের উপর পাথর চাপা দেয়। তারা শুকনো মরিচের গুড়ো খাওয়ায়। এরপর শিশু শামীমের গলার ভেতর গরম পানি ঢেলে নির্মম ও নিষ্ঠুর নির্যাতন চালায়। মারপিট সহ্য করতে না পেরে শিশুটি আত্মচিৎকার করলেও তারা কোনো রকম সহানুভূতি দেখায়নি। এর কিছুক্ষণ পর ওই বাড়ির সামনে দিয়ে শিশুটির বাবা খোকন মোল্যা ভ্যান চালিয়ে আসার সময় তাকেও ধরে নিয়ে একই শিকলে বেঁধে মারপিট করা হয়।

ওইদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ নির্যাতন। খবর পেয়ে সন্তোষপুর পুলিশ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে শিশু শামীম ও তার বাবা খোকন মোল্যাকে উদ্ধার করে। এসময় নির্যাতিতার পক্ষে সন্তোষপুর পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দাখিল করে।

ফাঁড়ির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ অভিযোগ গ্রহণ না করে পালং মডেল থানায় মামলা করার পরামর্শ দেয়। আহতদের অবস্থার অবনতি হলে পরদিন ১০ মে সকালে শামীম ও তার বাবা খোকন মোল্যাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

অভিযোগ ওঠে ফাঁড়ির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ এর সহযোগিতায় স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি শালিস-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা করে। পরে এ নির্মম ও নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় কোনো বিচার না পেয়ে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় মেম্বার ও গণ্যমান্য লোকজন সোমবার বিকেলে সাংবাদিকের জানায়। এ সংবাদ মিডিয়াতে প্রকাশ ও প্রচার করার ৫ দিন পরে খোকন মোল্যার স্ত্রী ফাহিমা বেগমকে ডেকে এনে বাদী করে পালং মডেল থানায় মামলা নেয় পুলিশ। পরে পুলিশ করম আলী বেপারী, সাহেব আলী বেপারী ও সুমন বেপারীসহ তিনজনকে গ্রেপ্তার আদালতে হাজির করা হয় এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা নাগ আগামী ১৭ মে রিমান্ড শুনানির জন্য দিনধার্য্য করে আসামিদেরকে জেলহাজতে পাঠান।

সন্তোষপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ বলেন, মঙ্গলবার আসামিদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক আগামী ১৭ মে রিমান্ড শুনানির জন্য দিনধার্য্য করেছে। আশা করছি ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করতে পারবো।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...