Current date Sep 7, 2026
বিনোদন

অজয়ের মৃত্যু নিয়ে গুজব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তারকাদের নিয়ে মাঝেমধ্যেই মিথ্যা খবর রটানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় মৃত্যু সংবাদ।

এবার সেই তালিকায় যুক্ত হলেন অজয় দেবগণ। তিনি মৃত, এমন গুজব ছড়িয়ে গেল হোয়াটসঅ্যাপে। বার বার সাবধান করা সত্ত্বেও তথ্যের সত্যতা যাচাই না করেই তা ফরোয়ার্ড করতে শুরু করেন অনেকে। অবশেষে সামনে এলো আসল সত্য।

ভারতের একটি গণমাধ্যমের খবর, মেসেজে বলা হয়েছিল মহাবালেশ্বরের কাছে একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। সেই হেলিকপ্টারে ছিলেন বলিউড তারকা অজয় দেবগণ।

মহাবালেশ্বর পুলিশ স্টেশনের একজন সিনিয়র পুলিশ আধিকারিক ওই সংবাদমাধ্যমকে স্পষ্ট করে জানিয়ে দেন, যদি এমন কিছু ঘটতো, তাহলে তারা অবশ্যই জানতে পারতেন। তিনি জানান, ‘আমরা বিষয়টি চেক করে দেখেছি। এমন কোনো ঘটনাই ঘটেনি।’

জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই ঘুরছে এই ভুয়ো মেসেজ। পুলিশ অফিসারের মন্তব্যের পরে হয়তো আস্তে আস্তে এই মেসেজ ফরোয়ার্ড করা বন্ধ হবে। তার পরে আবার নতুন কারও প্রয়াণের ভুয়ো খবর হয়তো ছড়িয়ে পড়বে। যতদিন না গণসচেতনতা গড়ে উঠছে, এই সব ভ্রান্তিকর খবর ছড়ানো বন্ধ হবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...