Current date Sep 7, 2026
বিশ্ব

রাজাকের বাসভবনে পুলিশ

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাক কিছুদিন আগেও ছিলেন অসীম ক্ষমতার মালিক। তবে ক্ষমতার পালাবদলে সাথে সাথে অবস্থার পরিবর্তন এসেছে। স্ত্রী রোশমা মানসুরসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পর এবার রাজাকের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। কুয়ালালামপুরের জালান দুতায় বাসভবনটি অবস্থিত।

বুধবার রাতে নাজিব রাজাক মসজিদ থেকে ফেরার পর পুলিশ তার বাসভবনে প্রবেশ করে। মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখানো হচ্ছে। এতে দেখা যাচ্ছে রাজাকের বাসভবনের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য অবস্থান করছেন। পুলিশ সদস্যদের বাসভবনের ভেতরে প্রবেশের খবরও ছড়িয়ে পড়েছে।

কুয়ালালামপুরে রাজাকের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবরে জড়ো হয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা। তবে আপাতত এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

তবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এক কর্মকর্তা বলেন, অপেক্ষা করুন ও দেখুন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...