Current date Jul 23, 2026
প্রযুক্তি

ফেসবুক প্রোফাইল গোপন রাখবেন যেভাবে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : প্রযুক্তিনির্ভর এই যুগে সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। তবে এখানে অনেক ব্যবহারকারীই আছেন যারা চান নিজের বন্ধু ও পরিচিত কাছের মানুষ ছাড়া কেউ যেন তার ফেসবুক প্রোফাইলটাই খুঁজে না পায়।

হ্যাঁ, আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টে এমনভাবে অপশন সেট করে রাখতে পারবেন, যাতে আপনার বন্ধুরা ছাড়া আর কেউ খুঁজে পাবেন না আপনাকে। এমনকি ইমেল-আইডি দিয়ে খুঁজলেও নয়।

ধাপ-১: প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে একদম ওপরে ডানদিকে যে অ্যারো (arrow) চিহ্নটি রয়েছে, সেটিতে ক্লিক করতে হবে।

ধাপ-২: এরপর স্ক্রিনের বা-দিকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৩: সেখানে ‘Who can contact me’ লেখাটি দেখতে পাওয়া যাবে। এই লেখাটির ডানদিকে এডিট অপশনটি থাকবে। এরপর সেখানে ক্লিক করতে হবে এবং ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অপশনটি রাখতে হবে। এরফলে আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের যারা কমন ফ্রেন্ড, তারাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

ধাপ-৪: এর ঠিক নিচেই অপশন আছে, ‘Who Can Look You Up, Using the Email Address You Provided’। এই অপশনটিতে ক্লিক করে ডানদিকে এডিট অপশনে যেতে হবে। এখানেও ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অথবা ‘Friends’ অপশনটি রাখতে হবে।

ধাপ-৫: একইরকমভাবে ‘Who Can Look You Up Using the Phone Number You Provided’ অপশনটিও এডিট করতে হবে।

ধাপ-৬: ওপরের সমস্ত অপশনগুলো ঠিকমতো সিলেক্ট হয়ে গেলে একটি বক্স আসবে, যাতে লেখা থাকবে, ‘Do You Want Search Engines Outside of Facebook to Link to Your Profile’। এই অপশনটিতে ক্লিক করে তা বন্ধ করে দিন।

এখন আপনার ফেসবুক প্রোফাইলটি অচেনা কারোর পক্ষে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...