Current date Oct 29, 2026
বিনোদন

অসুস্থ হয়ে হাসপাতালে শ্রীলেখা মিত্র

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন শ্রীলেখা। বৃহস্পতিবার হঠাৎ শরীরের তাপমাত্রা বাড়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমদিকে শারীরিক অবস্থার অবনতি হলেও অক্সিজেন দেওয়ার পর আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানান, আবহাওয়া পরিবর্তনের জন্যই এমনটা হয়েছে।

অনেকদিন পর শ্রীলেখা মিত্র অভিনীত একটি ছোটদের ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবির নাম ‘রেইনবো জেলি।’ ছবিটির পরিচালনা করছেন সৌকর্য্য ঘোষাল। কলকাতায় মুক্তির তারিখ ২৫ মে। কিন্তু মুক্তির এক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শ্রীলেখা মিত্র।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...