Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন: নৌমন্ত্রী

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুঃস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিরতণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন। শাজাহান বলেন, ‘বেগম খালেদা জিয়া একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাত্ করেছে, অন্যদিকে মানুষ পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের মালামাল ধ্বংস করেছে। এ সকল মামলায় তাকে জামিন নিতে হবে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...