Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে ‘মা’ গানের সিডির মোড়ক উন্মোচন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে নিয়ে লেখা কোটি জনতার ‘মা’ গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে সিডিটির মোড়ক উন্মোচন করেন।

গানটি লিখেছেন মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল। পরে উপস্থিত সবাইকে গানটি শোনানো হয়।

মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, সহসাংস্কৃতিক সম্পাদক মনির খান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, কণ্ঠশিল্পী নাসির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আখতারুজ্জামান বাচ্চু।

এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভুঁইয়া শিশির, মহানগর দক্ষিণের সহসভাপতি মীর হোসেন মীরু, জয়নাল আবেদীন রতন, জাসাসের সহসভাপতি আহসানউল্লাহ চৌধুরী প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...