Current date Sep 12, 2026
বাংলাদেশ

যশোরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন

URL copied
Share URL copied

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তিরা ‘সন্ত্রাসী’ ছিলেন।

নিহত তিনজন হলেন অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আবদুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আবদুস সাত্তার কাঁসারীর ছেলে মিলন কাঁসারী (৪০)।

নিহত ব্যক্তিদের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, গভীর রাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন মারা যান। মরদেহ তিনটি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অভয়নগর থানায় নেওয়া হয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেখ গণি মিয়া প্রথম আলোকে বলেন, ‘আজ শনিবার সকালে র‍্যাব তিনটি মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। মরদেহ তিনটি এখন থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...