Current date Sep 7, 2026
Lead Newsবিশ্ব

কিউবায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত শতাধিক

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার রাজধানী হাভানায় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দেশটির হোসে মারতি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের পরপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এখন পর্যন্ত তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানা গেছে। তবে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ পরিদর্শনে যান কিউবার প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ-কানেল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে তিনি বলেন, সত্যি দুর্ভাগ্যজনক একটি ঘটনা। দুর্ঘটনায় অনেক প্রাণহানির আশঙ্কা করে তিনি বলেন, ‘শতাধিক যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করছি।’ যাত্রী ছাড়াও উড়োজাহাজটিতে নয়জন ক্রু ছিলেন বলে প্রেসিডেন্ট মিগেল ডিয়াজ জানান।

বিবিসির খবরে বলা হয়েছে, কিউবার জাতীয় এয়ারলাইন সংস্থা কিউবানা ডি অ্যাভিয়েশনের যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ মডেলের। সংবাদ সংস্থা প্রেনজা লাতিনার খবরে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পরই উড়োজাহাজটি নিচে নেমে আসে এবং বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটিতে ১০৪ জন আরোহী ছিলেন।

রেডিও হাভানা কিউবা জানিয়েছে, উড়োজাহাজটি যাত্রী নিয়ে হাভানা থেকে ৬৭০ কিলোমিটার দূরে হলগুইন শহরে যাচ্ছিল। এটি ছিল অভ্যন্তরীণ ফ্লাইট। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উড়োজাহাজ বিধ্বস্তের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...