Current date Oct 29, 2026
বিনোদন

জুটি বাঁধলেন আমিন খান ও রেসি

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় মুখ অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি। ডিপজল, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একসময় দর্শক মাতিয়েছেন তিনি। অনেকদিন ধরেই দেখা মিলছে না নতুন কোনো ছবিতে। স্বামী,সংসার, সন্তান এ তিন ‘স’-তেই আবদ্ধ করে রেখেছেন নিজেকে। পর্দায় দেখা না মিললেও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিতই দেখা মিলেছে তার।

তবে নতুন কোন সিনেমাতে না দেখা গেলেও কিছুদিন আগে তাকে দেখা গিয়েছিল টিভি উপস্থাপনায়। এবার প্রথমবারের মত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন এ তারকা। এতে প্রথমবারের মত জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক আমিন খানের সাথে। আর এ স্বল্পদৈর্ঘ্য টি পরিচালনা করবেন নির্মাতা মনতাজুর রহমান আকবর। আগামীকাল শুক্রবার রাজধানীর উত্তরায় এ স্বল্পদৈর্ঘ্যটির শুটিং শুরু হবে বলে জানান চিত্রনায়িকা রেসি।

রেসি বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখন সিনেমা নির্মাণ হচ্ছে না তেমন একটা। আর এখন সিনেমা করতে হলে অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। গল্প ও চরিত্র একটু নতনত্ব না থাকলে গতানুগতিক ধারায় আর কাজ করতে চাই না। আকবর ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করেছি আমি। উনি আমাকে অনুরোধ করলো আমি যেন এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটাতে কাজ করি। আমি এখনো এটার কিছুই জানি না। প্রথমবার স্বল্পদৈর্ঘ্যে কাজ করতে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে চিত্রনায়িকা রেসির। এরপর একে একে বেশকিছু ছবিতে অভিনয় করার পর পান আকাশচুম্বী জনপ্রিয়তা। রেসি অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি ছবি হচ্ছে- ‘শূন্য’, ‘এক জবান’, ‘স্বামী ভাগ্য’, ‘আমার স্বপ্ন আমার অহংকার’,’মায়ের চোখ’,রিক্সাওয়ালার ছেলে’,’সাহেব নামে গোলাম’,’আমার জান আমার প্রাণ’,’নিয়তি’,’চেহারা’,’মন দিয়েছি তোমাকে’। এ পর্যন্ত ৪০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত বেশির ভাগ ছবিই পেয়েছে দর্শকপ্রিয়তা।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...