Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

দেশে ফিরেছে সৌদি আরবে নির্যাতনের শিকার ৫ নারী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ভাগ্য ফেরাতে সৌদি আরবে গিয়ে নির্যাতনের শিকার নারী শ্রমিকদের পাঁচজন দেশে পৌঁছেছেন। শুক্রবার (১৮ মে) রাত ১১টায় তাদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সাংবাদিক ও হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি এ তথ্য জানান।

ফিরে আসা পাঁচ নারী শ্রমিক হলেন, ঢাকার লালবাগের সুমাইয়া কাজল, মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর পিংকি, ময়মনসিংহের ফুলপুরের মাজেদা, ভোলার রিনা ও নওগাঁর সুখী।

এর আগে, বৃহস্পতিবার রাতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) সারওয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, তাদের ক্যাম্পে থাকা ৯ নারীকেই তিন থেকে চার দিনের মধ্যে বাংলাদেশে পাঠানো সম্ভব হবে।

মানবাধিকারকর্মী সোনিয়া দেওয়ান প্রীতি জানান, শুক্রবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের EK584 নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন নির্যাতনের শিকার নারীদের ৫ জন। এদের সবাইকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

গৃহকর্মী হিসেবে সৌদি আরব যাওয়া ওই নারীরা নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের দাম্মামের খোবার এলাকার একটি ক্যাম্পে স্থানান্তর করা হয়। গত আড়াই মাসে এভাবে ৯ নারী ওই ক্যাম্পে আশ্রয় পান। তাদের মধ্যে ৫ জন আজ ফিরেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...