Current date Jul 16, 2026
বিনোদন

সোনম-আনন্দকে অভিনন্দন জানিয়ে ডিউরেক্সের টুইট

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার বিয়ে ছিল গত ৮ মে। এ উপলক্ষে সরব ছিল ভারতের সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যম। হলিউডের নামিদামি অভিনেতা-অভিনেত্রীসহ অনেকেই এ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

এবার সেই দলে যোগ দিলো আন্তর্জাতিক কন্ডোম নির্মাতা সংস্থা ডিউরেক্স। সোনম-আনন্দকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির করা টুইট এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ডিউরেক্সের ওই বার্তায় শুভেচ্ছার ছিল বুদ্ধিদীপ্ত রসবোধ। সংক্ষিপ্ত এ টুইটে লেখা হয়— ‘উই হ্যাভ গট ইউ কভারড।’ সঙ্গে ছোট্ট স্মাইলি। অর্থাৎ আমরা তোমাদের ‘কভার’ করব অর্থাৎ তোমাদের ‘সুরক্ষা’ দেব। এ বার্তার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি মূলত তাদের ব্র্যান্ডের প্রচারটাও চালিয়েছে।

এর আগে বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়েতেও এমনই এক শুভেচ্ছা বার্তা টুইট করেছিল ডিউরেক্স। ওই টুইটে তারা লিখেছিল, ‘তোমাদের মধ্যে যেন কিছুই না আসতে পারে, কেবল ডিউরেক্স ছাড়া।’ সূত্র: জিনিউজ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...