Current date Sep 7, 2026
খেলা

লম্বা হচ্ছে বিশ্বকাপ দলে ডাক না পেয়ে অবসরের লাইন

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এ মৌসুমে এএস রোমার হয়ে মধ্যমাঠ মাতিয়েছেন রাজা নাইনগোলান। দলের আক্রমণের সুযোগ সৃষ্টিতে ছিলেন সেরা আবার প্রতিপক্ষের খেলা নষ্ট করাতেও সেরা। বেলজিয়াম সমর্থকদের প্রিয়পাত্র নাইনগোলানকে ঘিরেই হয়তো অনেক দল একাদশ সাজাত। কিন্তু কোচ রবার্তো মার্টিনেজ যে সবাইকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন! ২৮ জনের প্রাথমিক দলেও সুযোগ মেলেনি নাইনগোলানের। রাগে-ক্ষোভে অবসর নিয়ে নিয়েছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার।

এক বছরের মধ্যে এ নিয়ে দুবার অবসর নিলেন নাইনগোলান। গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ,ম্যাচে দলে না ডাকায় রাগ করে অবসর নিয়েছিলেন এই মিডফিল্ডার। পরে নভেম্বরে আবার ডাক পাওয়ায় অভিমান ভেঙে ফিরেছিলেন। কিন্তু এবার বিশ্বকাপের দলে ডাক না পাওয়ায় পুরোনো ক্ষোভ ফিরে এসেছে তাঁর, ‘খুবই অনিচ্ছার সঙ্গে আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটল। দেশের পক্ষে খেলার জন্য আমি সব সময় সর্বোচ্চ দিয়েছি। নিজের মতো হওয়া মাঝে মাঝে বিপদে ফেলে দেয়। আজ থেকে আমি দলের এক নম্বর সমর্থক।’

দল থেকে নাইনগোলানের বাদ পড়াকে কৌশলগত কারণ বলছেন মার্টিনেজ। তবে অনেকের ধারণা, নাইনগোলানের সঙ্গে ব্যক্তিত্বের সংঘাতই এ সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে মার্টিনেজকে। বিশেষ করে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া আদনান ইয়ানুজাই ও ফর্ম হারিয়ে ফেলা ফেলাইনিরও দলে ডাক পাওয়াটা সে সন্দেহ সৃষ্টিতে ভূমিকা রেখেছে। মার্টিনেজ তবু আত্মপক্ষ সমর্থন করেছেন এভাবে, ‘প্রথমত, আমরা সবাই জানি রাজা শীর্ষ পর্যায়ের খেলোয়াড়, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এটা কৌশলগত কারণ। গত দুই বছরে দল একটি বিশেষ আক্রমণাত্মক পদ্ধতিতে খেলেছে। রাজার ক্ষেত্রে আমি জানি সে ক্লাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার মনে হয় না জাতীয় দলে সে ভূমিকা আমরা দিতে পারব।’

বিশ্বকাপ দলে ডাক না পেয়ে অবসর নেওয়ার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। জার্মানির সান্ড্রো ভাগনার সেটা শুক্রবারই করে দেখিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...