Current date Sep 7, 2026
বিনোদন

পশ্চিমবঙ্গ থেকে ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন ববিতা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : পশ্চিমবঙ্গ থেকে ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। কলকাতার টেলিসিনে সোসাইটি তাকে সম্প্রতি এ সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ জুন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে ১৭তম টেলিসিনে অ্যাওয়ার্ড। এ মঞ্চেই ববিতাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। অন্যদিকে,২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’ পেতে যাচ্ছেন ববিতা।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেই দুই বাংলার দর্শকের মন জয় করে নিয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯৭৩ সালের ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে অভিনয় করেই বাংলাদেশের নায়িকাদের মধ্যে তিনি এক অন্যরকম উচ্চতায় পৌঁছে যান।

সেই সময় ভারত থেকে বিএফজে, ভারত প্রসার সমিতিসহ আরও অন্যান্য পুরস্কার লাভ করেন ববিতা। ‘অশনি সংকেত’ মুক্তির ৪৫ বছর পর নন্দিত নায়িকা ববিতাকে ভারত থেকে আজীবন সম্মাননায় ভূষিত করছে টেলিসিনে সোসাইটি।

‘টেলিসিনে অ্যাওয়ার্ড’র বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র কর্ণধার আরশাদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ এবং ভারতের চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্যই ববিতাকে এ সম্মাননা দেয়া হচ্ছে বলে জানালেন টেলিসিনে সোসাইটির জেনারেল সেক্রেটারি মৃন্ময় কাঞ্জিলাল।

ববিতা বলেন, এই আজীবন সম্মাননা তো আসলে আন্তর্জাতিক এক বিরাট স্বীকৃতি। বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার প্রতি আমি কৃতজ্ঞ, তারা আমাকেই এবার নির্বাচিত করেছেন।

পুরস্কারটির প্রসঙ্গে যখন আমার কাছে আসে তখন সত্যজিৎ রায় এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাটানো সেই সময়টা যেন বারবার চোখের সামনে চলে আসছিল। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে, ভাবলেই অবাক হই। অশনি সংকেত আমাকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলেছিল।

আগামী ২ জুন বিকালে কলকাতার নজরুল মঞ্চে ববিতার হাতে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড আজীবন সম্মাননা’ তুলে দেয়া হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...