Current date Sep 12, 2026
বাংলাদেশ

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার ৫

URL copied
Share URL copied

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ভোররাতে ভান্ডারিয়া উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের মৃত খবির উদ্দিন হাওলাদারের ছেলে মো. ফজলুল হক হাওলাদার (৭৭), মৃত আবুল হাসেমের ছেলে আব্দুল মন্নান (৭২), মৃত আফসার আলী হাওলাদারের ছেলে আজাহার আলী ওরফে আজু মুন্সী (৯০), মৃত নজর আলী হাওলাদারের ছেলে মো. আশ্রাফ আলী হাওলাদার (৮০) ও চরখালী গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে মহারাজ ওরফে হাতকাটা মহারাজ।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলায় যুদ্ধাপরাধের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ আসামিদের নিজ নিজ বাড়ি থেকে সোমবার ভোর রাতে তাদের গ্রেপ্তার করেছে।

ডিবির ওসি মো. মিজানুল হক জানিয়েছেন, আসামিদের আদালদে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ অক্টোবর ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের পূর্ব পশারিবুনিয়া গ্রামের মৃত নিরোধচন্দ্র বালার ছেলে বিজয়কৃষ্ণ বালা বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে পাঠান। বাদী মুক্তিযুদ্ধ চলাকালে তার বাবা নিরোধচন্দ্র বালা, ভাই রণজিত বালা, তার নিকট আত্মীয় সুকুমার মিস্ত্রী, গঙ্গাচরণ, অমূল্য মিস্ত্রীসহ ২৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ করেন। এ মামলায় ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...