Current date Sep 7, 2026
বিশ্ব

ট্রাম্পকে নিয়ে খেলার চিন্তা থাকলে কিম ভুল করবে: পেন্স

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলে উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী মাসে বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কাঙ্খিত এই বৈঠকের আগেই উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। ১২ জুনের সেই বৈঠকে বসে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে না খেলতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

এ ব্যাপারে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খেলতে পারবেন, এমনটি চিন্তা করে থাকলে কিম জং উনের জন্য খুবই বড় ভুল হবে।’

এছাড়া, ডোনাল্ড ট্রাম্প বৈঠক থেকে সরে আসতে পারেন- এমন আশঙ্কার কথাও জানান পেন্স।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মন্তব্যের পর উত্তর কোরিয়া ট্রাম্পের সাথে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়েছে। পরমাণু নিরস্ত্রীকরণে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করতে পারে বোল্টনের এমন প্রস্তাবনায় ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া বৈঠক বাতিলের ওই সতর্কবার্তা দেয়।

সূত্র: বিবিসি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...