Current date Sep 7, 2026
বিশ্ব

ভারতে নিপা ভাইরাসে ১০ জনের মৃত্যু

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা অঙ্গরাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুত্বর অবস্থায় আছেন আরো দু’জন । ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে একটি পরিবারকে চিহ্নিত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজ্য সরকারের বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি।

খবরে বলা হয়, নিপা ভাইরাসে আক্রান্ত প্রথম দিকে একই পরিবারের দুই ভাই ও এক নারী আক্রান্ত হয়ে মারা যায়। ওই পরিবার থেকেই ভাইরাস বাকিদের মধ্যে সংক্রমিত হয়েছে বলে চিহ্নিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই পরিবারের বসবাস ছিল রাজ্যের কোঝিকোদে জেলার পেরামবারা এলাকায়। সোমবার ওই পরিবার থেকে দুই ভাই ও এক নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই দুই ভাইয়ের বাবার অবস্থা গুরুত্বর। তাদের বাড়ির কুয়োতে মৃত বাদুর পাওয়া গেছে। কর্মকর্তারা বাড়িটি পরিদর্শনে গেছেন ও কুয়োটি বন্ধ করে দিয়েছেন।

মূলত রাজ্যের দু’টি অঞ্চলে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে- কোঝিকোদে ও মাল্লাপুরাম। এর মধ্যে শুধুমাত্র কোঝিকোদেই নিহত হয়েছেন ৮ জন। নিহতদের মধ্যে এক হাসপাতালের এক নার্সও রয়েছেন। ভাইরাসে আক্রান্ত এক রোগীকে সেবা করতে গিয়ে তার মধ্যে এর সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...