Current date Sep 7, 2026
বিনোদন

শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না : বাঁধন

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : দহন নামের একটি ছবি নির্মাণ করছেন দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন। এই বিষয়টি প্রকাশ করা হয়েছে আগেই। পরে জানানো হয়েছে নতুন আরও একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। কিন্তু কে হচ্ছেন? আরেকজন নায়িকা। বেশ আলোচনা সমালোচনার ঘোষণা এল নায়িকা হচ্ছেন আজমেরি হক বাঁধন।

কিন্তু সেই প্রতীক্ষিত ছবিটিই আর করছেন না বাঁধন। জানা গেছে শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে এই লাক্স সুন্দরীর। মঙ্গলবার দুপুরে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বাঁধন বলেন, শিডিউল জটিলতার কারণে ছবিটি করা হচ্ছে না। আসলেই অনেক প্রতীক্ষিত ছবি ছিল। কিন্তু ভাগ্য সহায় নেই। তবে আগামীতে জাজের ছবিতে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই লাক্স তারকা।

রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় জানানো হয়, ‘দহন’-এর নায়িকা হতে যাচ্ছেন বাঁধন। ছবিটি পরিচালনা করছেন রায়হান রাফি। এই ছবিতে কাজের জন্য তিনি কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছেন। বাইক চালানো শিখেছেন, ১৬ কেজি ওজন কমিয়েছেন। এই ছবির শুটিং শুরুর কথা ছিল ১০ মে। কিন্তু অনুমতি না পাওয়ায় শুটিং পেছাতে হয়েছে। নতুন করে যখন শুটিংয়ের তারিখ নির্ধারণ করেছে জাজ, তখন জানা গেল ওই তারিখে বাঁধনের শিডিউল নেই। তিনি ব্যস্ত থাকবেন পারিবারিক কাজে।

দহন ছবিতে জুটি বেঁধ্রে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম-পূজা। এখানে সিয়ামকে দেখা যাবে নেশাগ্রস্ত যুবকের চরিত্রে। আর পূজাকে দেখা যাবে গার্মেন্টস কন্যার চরিত্রে। জানা গেছে, দহন একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...