Current date Sep 7, 2026
খেলা

সাকিবের হায়দারাবাদের প্রতিপক্ষ কলকাতা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থানকে ২৫ রানে হারিয়েছে কলকাতা। এই জয়ের মধ্য দিয়ে কোয়ালিফায়ার-২ এ সাকিবের হায়দারাবাদের প্রতিপক্ষ হিসেবে নাম লেখালেন দীনেশ কার্তিকরা।

বুধবার ইডেন গার্ডেনে এলিমিনেটরের নক আউট ম্যাচে কলকাতার দেয়া ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রাজস্থান রয়্যালস। দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রাহুল ত্রিপাঠি জুটিতে ৪৭ রান ওঠে। ১৩ বলে ২০ রান করে কলকাতার লেগ স্পিনার পিযুষ চাওলার ঘূর্ণিতে ক্যাচ তোলে বিদায় নেন রাহুল। পরে রাজস্থানের অধিনায়ক রাহানে আর সাঞ্জু স্যামসন ১০৯ পর্যন্ত রান টেনে নেয়ার পর কুলদীপ যাদবের বলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন রাহানে। তারপরও ক্রিজে ছিলেন স্যামসন। তবে দলীয় ১২৬ রানের মাথায় তার বিদায়ে খেই হারিয়ে ফেলে রাজস্থান। এবারের উইকেট শিকারিও চাওলা।

কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়েই ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে রাজস্থানের ইনিংস। ২৫ রানে জয় পায় কলকাতা।

এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নেন রাজস্থানের অধিনায়ক রাহানে। নির্ধারিত ২০ ওভারে কলকাতা ৭ উইকেটের বিনিময়ে তোলে ১৬৯ রান।

এই জয়ে কোয়ালিফায়ার-২ এ সাকিবদের হায়দারাবাদের সঙ্গী হলো কলকাতা। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে মোকাবেলা করবে চেন্নাইয়ের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...