Current date Jul 16, 2026
বিশ্ব

সরকারি খরচ কমাতে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানো হবে!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সরকারি খরচ কমাতে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মাহাথির দ্বিতীয়বারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আজ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সাপ্তাহিক বৈঠক করেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে মাহাথির জানিয়েছিলেন, কয়েকটি সরকারি দফতরের প্রধানদের বাদ দেওয়া হবে। তিনি বলেন, নির্দিষ্ট কয়েকটি দফতরের প্রধানদের অবশ্যই বাদ পড়তে হবে। আমরা দেখেছি কিছু লোক সাবেক প্রধানমন্ত্রীকে সহায়তা করেছে, পোষণ করেছে। অথচ সারা বিশ্ব তাকে ক্লেপটোক্রাট বা সম্পদ চুরি করা শাসক আখ্যা দিয়েছে।

মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারে মাহাথির আরও বলেন, আমাদের দেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি যখন ১৯৮১ সালে প্রধানমন্ত্রী হয়েছি, তখনও মন্ত্রী ও আমলাদের বেতন কমিয়েছিলাম। এবারও তা করতে যাচ্ছি। যদিও আমলাদের তুলনায় মন্ত্রীদের বেতন কম। তবু আমরা মন্ত্রীদের বেতন আরো কমাব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...