Current date Sep 7, 2026
বিনোদন

বুবলীর নতুন প্রহর

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের অল্প সময়েই নিজের কাজ দিয়ে দারুণ আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে একাধিক ছবির শুটিং করছেন তিনি। বুবলীর নতুন কাজের তালিকায় রয়েছে ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’ ও কাজী হায়াতের ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবিগুলো। বুবলী বলেন, ‘সুপার হিরো ছবির কাজ ৯০ ভাগ শেষ। আর এ রমজানেই ছবির কিছু অংশের শুটিং হবে এবং সেই সঙ্গে ডাবিংও রয়েছে। তাই রমজানের মধ্যে কাজ করতে হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ এর আগেও রোজায় আমি শুটিং করেছি। আমি ফিল্মে কাজ শুরু করার পর থেকে কয়েকটি ছবির শুটিংয়ের সময়ই রোজা পেয়েছি। যেমন বসগিরি ছবিতে কাজ করার সময় রোজা পেয়েছিলাম। এরপর আমার রংবাজ ছবিটিরও রোজার মধ্যে শুটিং ছিল।’ এদিকে আগামী ঈদে মুক্তির কথা রয়েছে বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবিটি। উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার নায়ক শাকিব খান। সম্প্রতি এ ছবির ‘ও রানী’ শিরোনামের একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘দারুণ সাড়া পাচ্ছি। গানটি সবাই এত সুন্দরভাবে গ্রহণ করেছে, তাই আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। এই গানটি একটু ভিন্ন স্বাদের, বলতে গেলে আঞ্চলিক ঘরানার। কোনো ঘোষণা ছাড়াই গানটি প্রকাশ করা হয়েছে। যেদিন প্রকাশ হয়েছে সেদিনই মূলত ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল চালু হয়। আর এমন একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের এত সাড়া আমি পেয়েছি, যা আমার খুব ভালো লেগেছে।’ চলচ্চিত্রের বাইরে এরইমধ্যে একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন বুবলী। প্রসাধনী পণ্য তিব্বতের এই নতুন কাজটি নির্দেশনা দিয়েছেন কলকাতার নির্মাতা সৈনক মিত্র। এটিই নায়িকার প্রথম বিজ্ঞাপনচিত্র। বুবলী বলেন, ‘প্রথমবার বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর বেশ সাড়া পেয়েছি। আবারো বিজ্ঞাপনে আমাকে দর্শক দেখতে পাবেন। তবে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট আর পণ্যের বিষয়টি ব্যাটে-বলে মিললেই কাজটি করব। প্রথম বিজ্ঞাপনটি প্রচারের পর নতুন কাজের প্রস্তাব পেয়েছি। সব মিলে গেলে কবে কাজ শুরু করতে পারব তা কিছুদিন পর জানাব।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...