Current date Sep 7, 2026
খেলা

‘চেষ্টা করি মানুষের কথা না শুনে অনুশীলনে জোর দিতে’

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফিতে ভালো করতে পারেনি সৌম্য সরকার। এরপর অবশ্য অগ্রণী ব্যাংকের হয়ে ডিপিএলে একটি দেড়শ রানের ইনিংস খেলেছিলেন, তবে সেটিও যথেষ্ট ছিল না তাকে ফর্মে ফেরাতে। ঘরোয়া ক্রিকেটের বাকি ম্যাচগুলোতেও নিজেকে মেলে ধরতে পারেনি সৌম্য!

আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সৌম্য বলেন, সবাই ভালো করতে চায়। কিন্তু প্রত্যেকদিনই তো ভালো করা যায় না। প্রত্যেকদিন ভালো করলে চাওয়া-পাওয়ার শক্তিটা কমে যায়।

খারাপ সময় কাটানোর উপায় হিসেবে সৌম্য দেখছেন কঠোর পরিশ্রমকে, যেহেতু খারাপ সময় দিয়ে যাচ্ছি, ওখান থেকে কে কতটা কঠোর পরিশ্রম করে আগাতে পারি ওটাই চিন্তা করি। আমি চেষ্টা করি আমার জায়গায় আমার খেলার। ভালো খেলারই চেষ্টা করি, তার মধ্যে খারাপ ভালো মিলিয়ে হয়ে যায়।

নিদাহাস ট্রফিতে ভালো করতে পারেননি। ভালো পারফরম্যান্স ছিল না আগের সিরিজগুলোতেও। সব মিলিয়ে সৌম্যের মধ্যে কাজ করছে ভালো করার তাড়না, শেষ কয়েক ম্যাচ তো ভালো করিনি। নিজের কাছে তাগিদ থাকে ভালো করার। তারপর মানুষের কথা শুনলে মনে হয় আসলেই খারাপ খেলছি। যত কথা শুনি তত মনে পড়ে। চেষ্টা করি এসব না শুনে অনুশীলনে জোর দিতে।

দলের প্রয়োজনে সাম্প্রতিক সময়ে সৌম্যকে খেলতে হয়েছে মিডল অর্ডারে, যদিও তিনি পরিচিত ওপেনার হিসেবে। এমন পরিবর্তনে অবশ্য সমস্যা নেই সৌম্যের, খেললে তো সব জায়গায় খেলতে হবে। দল যদি মনে করে পাঁচ নম্বরে ব্যাট করতে হবে তাহলে সেখানেই করতে হবে। এখানে পারফর্ম করতে হবে, রান করতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...