Current date Oct 29, 2026
বিনোদন

পরীমনি, সৌন্দর্য ধরলেন সেলফিতে

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : পরীমনি প্রেমে পড়েছেন। এটা এখন সবাই জানেন। পরীমনি নিজেও অবশ্য গোপন রাখেননি। প্রেমে পড়া মন সর্বক্ষণ-উচাটন, পরীমনিকে দেখলেই বোঝা যায়। যেন মনের ভেতর বাস করে অজস্র রঙিন প্রজাপতি। আর মনের বহিঃপ্রকাশ পরীর সাজে-সজ্জায়। প্রজাপতির পাখায় রঙের সমাহার, কখনো লাল- কখনো নীল, কখনো আকাশী।

কিন্তু গতরাতে পরীকে দেখা গেল বেগুনী রঙের শাড়িতে। সাথে বেগুনী রঞের ব্লাউজ, ঠোঁটও রাঙানো বেগুনী লিপস্টিকে। পরীমনি বরাবরের মতো নিজের নামকে প্রজ্জ্বলিত করলেন। যেন পরীর সাজে নিজেকে সাজালেন। সেলফি ফ্রেমে আটকেও রাখলেন।

২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। ২০১৫ সালে ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে এই নায়িকা আলোচনায় আসেন। গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজালে অভিনয় করলেন। চিত্রমহলে ব্যাপক প্রশংসিত হয় পরীর অভিনয়। এই ছবিতে হয়ে উঠেছিলেন শুভ্রা। যে কি না একজন হিন্দু মেয়ে। অনবদ্য অভিনয় পরীকে চিনিয়েছে আলাদাভাবে।

পরীমনি সম্প্রতি শেষ করলেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ। কলকাতায় শুটিং হওয়া বিজ্ঞাপনটি একটি মেহেদির। যা ইতোমধ্যে টেলিভিশনে প্রচারিত হচ্ছে। পুরো রমজান জুড়ে পরীমনি যে টেলিভিশন দখলে রাখবেন তা বলার অপেক্ষা রাখে না।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...