Current date Sep 7, 2026
খেলা

স্ত্রীর সেবায় ক্রিকেট থেকে দূরে স্ট্রাউস

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : গত ডিসেম্বরে স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করেই সময় কাটছে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও তাঁর পরিবারের। এই মুহূর্তে ইংলিশ বোর্ডের ক্রিকেট পরিচালক স্ট্রাউস স্ত্রীর সেবায় চাকরি থেকে দূরেই থাকতে চান।

ক্রিকেট ছাড়ার পর যেন ব্যস্ততা আরও বেড়েছে অ্যান্ড্রু স্ট্রাউসের। ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক এখন দায়িত্ব পালন করছেন ক্রিকেট পরিচালক হিসেবে। ইংলিশ ক্রিকেট কোন পথে চলবে, কীভাবে চলবে জাতীয় দলের কার্যক্রম—সবকিছুই ক্রিকেট পরিচালকের কাজের আওতাভুক্ত। ব্যস্ততার যেন শেষ নেই। তবে স্ট্রাউসকে সেই ব্যস্ততা থেকে ছুটিই নিতে হচ্ছে। স্ত্রীর দুরারোগ্য ক্যানসার—স্ট্রাউস ক্রিকেট বোর্ডের কাজ ছেড়ে আপাতত সময় দেবেন স্ত্রীকেই।

এই সরে দাঁড়ানোটা অবশ্য সাময়িক। ডিসেম্বরে ক্যানসার ধরা পড়ার পর তাঁর স্ত্রীর চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ শুরু হচ্ছে খুব শিগগিরই। স্ট্রাউস এই সময়টা স্ত্রীর পাশেই থাকতে চান, ‘অনেকেই হয়তো জানেন, ডিসেম্বরে আমার স্ত্রীর ক্যানসার ধরা পড়েছে। সৌভাগ্যক্রমে এখনো পর্যন্ত তাঁর চিকিৎসা ভালোই হয়েছে। তবে চিকিৎসার নতুন অংশটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এই সময় স্ত্রী ও পরিবারের পাশে থাকাটা খুবই প্রয়োজন।’

স্ট্রাউসের অবর্তমানে ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ইসিবির এলিট কোচিং স্টাফ সাবেক জিম্বাবুয়ে অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...