Current date Sep 12, 2026
বাংলাদেশ

দেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ: খাদ্যমন্ত্রী

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের রাজনীতিতে বিএনপি দুষ্টগ্রহ বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপিকে বাংলাদেশের মাটি থেকে বিতারিত করতে হবে। তারা ক্ষমতায় থাকতে দেশে সন্ত্রাস সৃষ্টি করেছিল। তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, জঙ্গি সৃষ্টি করেছে। দেশকে পরিণত করেছিল মাদকের অভয়ারণ্যে। শুক্রবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে জাতীয় কবি নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি মাদক সন্ত্রাসের পক্ষে অবস্থান নিচ্ছে বলে অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন বিরোধী দলে থাকতেও মাদকসেবীদের পাশে দাঁড়ায়। তারা মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান নিয়ে প্রশ্ন তোলে-বিতর্কিত করার চেষ্টা করে। এনকাউন্টারের সমালোচনা করে তারা মাদক সন্ত্রাসের পক্ষে অবস্থান নিচ্ছে। তাদের রাজনীতি থেকে বিতারিত করতে না পারলে রাজনীতি আরও কলুষিত হবে।

নির্বাচন কমিশনের বিধি সংস্কার প্রসঙ্গে কমিশনকে ধন্যবাদ জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনকে ধন্যবাদ। কারণ তারা একটি যুগোপযোগী একটা আইনের খসড়া অনুমোদন দিয়েছেন। এতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। বিএনপির হেভিওয়েট নেতারা প্রচারণায় অংশগ্রহণ করতে পারলেও আমাদের দলের (আওয়ামী লীগ) এমপিরা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারতেন না। এতে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে কিছু থাকতো না। কিন্তু এখন বিধিটির খসড়া অনুমোদন হওয়ার পর এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...