Current date Sep 7, 2026
রাজনীতি

আ.লীগের দাবির কাছে নির্বাচন কমিশনের নতি স্বীকার: ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্যদেরকে নির্বাচনে প্রচার-প্রচারণার সুযোগ রেখে আচরণবিধির সংশোধিত খসড়া অনুমোদন দিয়ে আওয়ামী লীগের দাবির কাছে নতি স্বীকার করেছে নির্বাচন কমিশন। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার গুলশানের ইমানুয়েলস ব্যাঙ্কয়েট হলে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। বিশেষ করে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে, যদি সংসদ সদস্যদেরকে প্রচারণায় নামতে দেয়া হয়, তবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।

তিনি বলেন, যেহেতু এখনও এটা আইনে পরিণত হয়নি, সেহেতু এই পথ থেকে নির্বাচন কমিশন সরে আসবে বলে আমরা আশা করছি।

বিএনপির মহাসচিব বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। আমরা বহুবার সরকারের নির্যাতন নিপীড়নের কথা কমিশনকে বলে আসছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, যেদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল, সেদিনই তারা প্রতিশ্রুতি দিয়েছিল তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা তারা আদায় করবে। গত ৯ বছরে সামরিক, ট্রানজিট ও বন্দর চুক্তি হয়েছে কিন্তু তিস্তা চুক্তি হয়নি।

সরকারের মাদকবিরোধী অভিযান সম্পর্কে ফখরুল বলেন, নির্বাচনের আগে রমজানে হঠাৎ করে মাদকবিরোধী অভিযানে নেমেছে সরকার। আমরা তো বলেছি, আগে নিজের ঘরটাকে পরিষ্কার করুন। আপনার ঘরের মধ্যে কতজন আছে, তাদের আগে ধরুন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ ন্যাপের এম গোলাম মোস্তফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...