Current date Sep 12, 2026
বাংলাদেশ

মতিঝিলে ময়লার ড্রাম থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে এলাকায় ময়লার ড্রাম থেকে একদিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে টিঅ্যান্ডটি কলোনি এলাকায় একটি ময়লার ড্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, টিঅ্যান্ডটি কলোনীর উচ্চবিদ্যালয়ের পাশে ময়লার ড্রামের নিচে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ পাঠায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টিঅ্যান্ডটি কলোনি হাই স্কুলের পাশে ময়লার ড্রামের ভেতর থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

কে বা কারা এমনটা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্চে বলে জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...