Current date Sep 7, 2026
খেলা

সাফল্যের কারণ জানালেন রশিদ খান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে তার ঘূর্ণি। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়েও দারুণ পারফরমেন্স করে চলেছেন তিনি।

আইপিএলের চলতি আসরেও রশিদের আগুনে পুড়ছে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। সানরাইজার্স হায়দারাবাদের বোলিং আক্রমণের সেরা অস্ত্র হয়ে উঠেছেন ১৯ বছর বয়সী রশিদ। হায়দারাবাদকে ফাইনালে তুলে আবারও নিজেকে প্রমাণ করলেন তিনি। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিন শক্তিশালী ব্যাটসম্যানকে আউট করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রশিদ।

তার এই সাফল্যের কারণ হিসেবে রসিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, দলে অবদান রাখতে পেরে ভালো লাগছে। সমর্থকদের ভালবাসাও কাজে লাগছে। বিশেষ করে আমার বাবা-মায়ের দোয়ার কারণে আমার আজকের এই সাফল্য।

আইপিএলের একাদশ আসরে ফাইনালের আগ পর্যন্ত ১৬ ম্যাচে ২১টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছেন রশিদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...