Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ভারতের চেয়ে এগিয়ে : দ্য লানসেট জরিপ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গত বছরের তুলনায় স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে ভারতের চেয়ে এখনও এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ বছর র‌্যাটিংয়ে ৬ পয়েন্ট উন্নতি করেছে বাংলাদেশ। ১৯৫ টি দেশের মধ্যে সূচকের হিসাবে স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান। বাংলাদেশের অবস্থান ১৩৩তম।

গত বুধবার বিশ্বের অন্যতম প্রাচীন মেডিকেল জার্নাল দ্য লানসেট এ গবেষণা জরিপ প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারা বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। গত বছরের ১৯ মে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম। অর্থাৎ, বাংলাদেশ গত বছরের তুলনায় এবার আরও ৬ পয়েন্ট উন্নতি করেছে। আর ভারতের অবস্থান সেখানে ১৪৫। গত বছর তাদের অবস্থান ছিল ১৫৪।

এদিকে কাতার, ওমান, তুরস্ক, ইরান ও সৌদি আরব, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের মতো দেশ থেকেও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে ভারত।

তালিকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা ও গুণগত মানে দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ন্যাদারল্যান্ড, চতুর্থ লুক্সেমবার্গ, পঞ্চম অস্ট্রেলিয়া, ষষ্ঠ অবস্থানে ফিনল্যান্ড, সপ্তম সুইজারল্যান্ড, অষ্টম সুইডেন, নবম ইতালি, দশম এনডোরা। পরে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, জামাপান, অস্ট্রিয়া, কানাডা, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন, ফ্রান্স। তালিকায় ২০তম তালিকায় রয়েছে সিঙ্গাপুর। চীনের অবস্থান ৪৮তম। শ্রীলংকা রয়েছে ৭১তম অবস্থানে। বাংলাদেশ ১৩৩তম ও ভুটান ১৩৪তম। তবে নেপাল (১৪৯তম), পাকিস্তান (১৫৪তম) ও আফগানিস্তানের (১৯১তম) চেয়ে ভাল অবস্থানে আছে ভারত।

১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসাসেবার মানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...