Current date Sep 7, 2026
বিশ্ব

কঙ্গোয় নৌকাডুবি, ৫০ জনের প্রাণহানি

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নৌকা ডুবে প্রায় ৫০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের শুয়াপ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

শুয়াপ প্রদেশের ভাইস গভর্নর রিচার্ড এমবোয়া লুকা এ তথ্য নিশ্চিত করেছেন।

এমবোয়া লুকা জানান, নৌকাটি কঙ্গোর মনকোটো থেকে এমবানডাকায় যাচ্ছিল। দুর্ঘটনায় প্রায় ৬০ জন নৌকা আরোহী বেঁচে যান। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

তিনি জানান, নৌকাটি রাতে অবৈধভাবে যাতায়াত করছিল। এতে কোনো লাইটও ছিল না। নদীতে আরো লাশ ভেসে উঠছে।

প্রসঙ্গত, কঙ্গোতে গাড়ি চলাচলের রাস্তা ও রেলপথ কম। এ জন্য সাধারণ মানুষ নৌ পথেই যাতায়াত বেশি। অধিকাংশ সময়েই নৌযানগুলো ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করে। এর ফলে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে। সূত্র: বিবিসি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...