Current date Oct 27, 2026
Lead Newsবাংলাদেশ

আজ সম্মানসূচক ডি.লিট পাচ্ছেন শেখ হাসিনা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসানসোলে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি গ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক এ ডিগ্রি দেওয়া হবে।

বার্তা সংস্থা বাসস জানান, শেখ হাসিনা অনুষ্ঠানে ভাষণ দেবেন এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক বিতরণ করবেন।

গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে পশ্চিমবঙ্গে যান।

সেখানে শান্তিনিকেতনে বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উদ্বোধন শেষে শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন শুধু পশ্চিমবাংলার নয়। দুই দেশের। রবীন্দ্রনাথ শুধু ভারতের নয়, বাংলাদেশেরও। নজরুলও দুই দেশের।’

পরে কলকাতার তাজ বেঙ্গল হোটেলের ম্যান্ডারিং কক্ষে কলকাতার ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় শেখ হাসিনা বলেন, দেশের আরো উন্নয়নে ভারতীয় বিনিয়োগকে বাংলাদেশ স্বাগত জানায়। একইসঙ্গে তিনি বাংলাদেশি বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগে বিশেষ করে যৌথ উদ্যোগের সুবিধা দিতে সেদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে উভয় দেশ লাভবান হবে।

এ ছাড়া গতকাল বিকেলেই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি পরিদর্শন করেন শেখ হাসিনা। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সেখানে বাংলাদেশ গ্যালারি তৈরির প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন এবং চীন-জাপান গ্যালারি ও রবীন্দ্র মিউজিয়ামসহ পুরো ভবনটি ঘুরে দেখেন। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন এবং এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...