Current date Sep 7, 2026
বিনোদন

প্রকাশিত হল সালমানের লেখা প্রথম গান ‘সেলফিশ’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : নতুন পরিচয়ে নিজেকে হাজির করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। আগে অভিনয় ‍ও সিনেমা প্রযোজনার পাশাপাশি গানও গেয়েছেন ভাইজান। এবার রেস-থ্রি সিনেমার জন্য গান লিখে গীতিকার হিসেবে নাম লেখালেন তিনি।

গতকাল শুক্রবার ইউটিউবে প্রকাশিত হয়েছে সালমানের লেখা ‘সেলফিশ’ শিরনামের গানটি। গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম ও সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভান্তুর। রেস ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোতে ‘পেহলে নজর’ ও ‘বেইন্তেহান’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন আতিফ। তবে ইউলিয়ার এবারই প্রথম।

গানটি নিয়ে সালমান খান বলেন, ‘ক্রিয়েটিভ টিমের সঙ্গে গান নিয়ে আলোচনার সময় সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে আমি কয়েকটি লাইন লেখি। সংগীত পরিচালক বিশাল এটি শুনে খুবই উচ্ছ্বসিত হন। তিনি জানান, এর সুর তৈরি করবেন। আমি বলেছিলাম, কিন্তু এটি তো আমাদের কথোপকথন, কোনো গানের কথা নয়।’

রেমো ডিসুজার পরিচালনায় সালমান খানের নতুন সিনেমা ‘রেস থ্রি’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ জুন। গত ১৫ মে প্রকাশিত হয় সিনেমাটির ট্রেলার। এখন পর্যন্ত মিনেমাটির ট্রেলার দেখে ফেলেছেন প্রায় ৩ কোটি ১৭লাখের বেশি দর্শক।

রেস-থ্রি সিনেমায় সালমান খান ছাড়া আরো অভিনয় করছেন অনিল কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেইজি শাহ, সাকিব সেলিম, ফ্রেডি দারুওয়ালা প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...