Current date Sep 7, 2026
Lead News

ভক্তের কাণ্ড: আমজাদের পতাকা এবার সাড়ে ৫ কি.মি. লম্বা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে উন্মাদনা চলছে। এর ব্যতিক্রম নেই মাগুরায়ও। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করেছিলেন আমজাদ হোসেন। এবার তিনি আরো দুই কিলোমিটার বাড়িয়ে সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা তৈরির কাজ করছেন। এতে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন তিনি।

মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন ১০ সন্তানের বাবা। ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের সময় ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানির পতাকা তৈরি করে সাড়া ফেলে দেন। সেই পতাকা দেখতে মাগুরায় আসনে জার্মানির রাষ্ট্রদূত। মাগুরা বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে সেই পতাকা প্রদর্শন করা হয়। তাকে জার্মান ফ্যান ক্লাবের সদস্যপদ প্রদান করা হয়।

এবার ২০১৮ সালে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল শুরু হবে ১৪ জুন ২০১৮। সেই বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মাগুরার আমজাদ হোসেন তার পতাকার মাপ আরো দুই কিলোমিটার বাড়াচ্ছেন। এর জন্য তার খরচ হবে দেড় লাখ টাকা। স্থানীয় মেহেরপুরে দর্জিবাড়িতে চলছে পতাকা তৈরির কাজ।

এবছর আমজাদ হোসেন তার তৈরি করা জার্মানির সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা প্রদর্শন করবেন পাঁচ জুন মাগুরা সদর উপজেলা নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে। আমজাদ হোসেন পেশায় একজন কৃষক। জার্মানির বিটি হোমিও ওষুধ খেয়ে তার অসুখ সারায় তিনি জার্মানির ভক্ত হয়ে যান। তিনি বিশ্বকাপ ফুটবল আসলেই জার্মানির পতাকা তৈরি করে প্রদর্শন করেন দলকে উৎসাহ জোগাতে।

আমজাদ হোসেন বলেন, ‘গতবার (২০১৪ সালে) সাড়ে তিন কিলোমিটার পতাকা তৈরি করেছিলাম এবার সাড়ে পাঁচ কিলোমিটার পতাকা তৈরি করা হয়েছে।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...