Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপ তারকাদের মোহনীয় সঙ্গিনীরা

URL copied
Share URL copied

আগামী মাসেই মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপ। যথারীতি শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। সাজছে স্টেডিয়ামগুলো, দলগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন চলছে পুরোদমে। পুরো বিশ্ব এখন অপেক্ষায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। প্রিয় দলের তারকারা খেলবেন, কাঙ্খিত সাফল্য আসবে এমনটাই প্রত্যাশা সবার। বিশ্বকাপ শুধু মাঠের খেলা নয়। মাঠের বাইরে এর উত্তাপ অনেক বেশি। ভক্ত-সমর্থক আর ফুটবলবোদ্ধারা এখন ব্যস্ত চুলচেরা বিশ্লেষণে। কোন দলের সামর্থ্য কেমন, কোন খেলোয়াড়ের জ্বলে ওঠার সম্ভাবনা কতটুকু ইত্যাদি। এসব আলোচনার ভীড়ে আরেকটি বিষয় নিয়েও কৌতুহলের শেষ নেই ফুটবলপ্রেমীদের মনে। আর তা হলো- প্রিয় তারকার জীবনসঙ্গিনী কে? তিনি কী করেন? কবে থেকে তাদের সম্পর্ক ইত্যাদি।

বিশ্বসেরা কয়েকজন ফুটবলারের সঙ্গিনীদের নিয়েই এই আয়োজন- 

জর্জিনা রদ্রিগেজ: দীর্ঘ ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যে ঘাটতি নেই। ক্লাব ক্যারিয়ারে উজ্জ্বল পারফরম্যান্স আর শিরোপার পাশাপাশি। গত ইউরোতে পর্তুগাল জিতেছে ইউরোপ সেরার তকমাটাও। আর পর্তুগালের মহাতারকা রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে আসার পর এখনও ক্লাব পরিবর্তন না করলেও সঙ্গিনী বদলেছেন বেশ কয়েকবার। বর্তমানে তার বান্ধবী ২২ বছর বয়সী স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগ্রেজ। রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের ইতি টেনে আপাতত জর্জিনার প্রেমেই মজে আছেন রন।

আন্তোনেলা রোকুজ্জো: ফুটবল বিশ্বের এক অনন্য বিস্ময় বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ক্লাব কিংবা জাতীয় দল সবখানেই মেসি রেখেছেন সাফল্যের ছাপ। আর গত বছর জুলাইয়ে তিনি গাঁটছড়া বেঁধেছেন ছোটবেলার বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে। একটু লাজুক স্বভাব হওয়া স্বত্ত্বেও ছোটবেলা থেকে শুধুমাত্র প্রিয় বান্ধবীকে একনজর দেখার জন্য রোকুজ্জোর বাড়িতে প্রতিদিনই যেতেন মেসি।

ব্রুনা মার্কুয়েজিন: মেসি-রোনালদোর চেয়ে বয়স আর সাফল্যে কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে ফুটবল বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে স্পেনের বার্সেলোনা আর সেখান থেকে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমানো নেইমারের সঙ্গিনী বদলের ইতিহাস আরও চমকপ্রদ। কথিত আছে, এখন পর্যন্ত কমবেশি ১৮ নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। আজকাল নেইমার প্রেম করছেন ব্রাজিলীয় মডেল অভিনেত্রী ব্রুনা মার্কুয়েজিনের সঙ্গে।

ম্যাগি সালাহ: বর্তমান ফুটবল বিশ্বে আরেক বিস্ময়ের নাম লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ২০১৩ সালে তিনি বিয়ে করেন স্বদেশী ম্যাগি সালাহকে। এই দম্পতির রয়েছে মক্কা নামে এক কন্যাসন্তান।

ক্যাটেরিনা আকিনফেভ: রুশ সুন্দরীদের রূপের সুখ্যাতি ভুবনজোড়া। আর এবার বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার খেলোয়াড়দের সুন্দরী সঙ্গি থাকবেন না, বিষয়টা যেন বেমানান। রুশ গোলকিপার ইগোর আকিনফেভের স্ত্রী ক্যাটেরিনা আকিনফেভ তেমনই একজন। এছাড়া মিশ রাশিয়া বিউটি কনটেস্টের রানার আপ আনাস্তাশিয়া কোস্তেনকোর সঙ্গে চলতি বছরেরই জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছেন রুশ মিডফিল্ডার দিমিত্রি।

ইগোর ও ক্যাটেরিনা আকিনফেভ

আনাস্তাশিয়া কোস্তেনকোর সঙ্গে রুশ মিডফিল্ডার দিমিত্রি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...