Current date Sep 7, 2026
খেলা

৮০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনার সমর্থকদের র‌্যালি

URL copied
Share URL copied

বাগেরহাট প্রতিনিধি : কয়েকদিন পর শুরু হচ্ছে স্বপ্নের বিশ্বকাপ। ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের ২১তম আসর উপলক্ষে বাগেরহাটে ৮০০ ফুট দৈর্ঘ্যের পতাকা নিয়ে র‌্যালি করেছে আর্জেন্টিনার সমর্থকরা। সদর উপজেলার বাদোখালী এলাকায় ‘বাদোখালী আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’র ব্যানারে শুক্রবার দলটির সমর্থকরা এই আয়োজন করেন।

বর্ণাঢ্য এই র‌্যালিটি বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে দে পাড়া বাজার ঘুরে আবার ওই বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। দুই বারের বিশ্ব সেরাদের প্রায় ৫ শতাধিক সমর্থক এতে অংশগ্রহণ করেন।

র‌্যালির উদ্যোক্তা স্থানীয় মামুন হাওলাদার জানান, বাদোখালী এলাকার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের আয়োজনে এই লম্বা পতাকা তৈরি ও র‌্যালির আয়োজন করা হয়। প্রিয় দলের খেলার আগেরদিন আবার এরকম একটি র‌্যালি বের করা হবে।

মামুন আরও বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একজন ভক্ত। মূলত আর্জেন্টিনা দলের খেলোয়াড় লিওনেল মেসির খেলা দেখেই এই দলের সমর্থন করে আসছি। স্থানীয় আর্জেন্টিনা দলের সমর্থকদের সৌজন্যে এলাকায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হবে।

র‌্যালিতে থাকা আলভিসিলেসস্তেদের সমর্থক মো. সেলিম জানান, আর্জেন্টিনাকে ভালোবাসি যেদিন বিশ্বকাপ খেলা প্রথম দেখি সেদিন থেকে। সেই ভালোবাসা একটুও কমেনি। দিয়াগো ম্যারাডোনা থেকে গ্যাব্রিয়েল বাতিস্তুতা পর্যন্ত দলটির হয়ে অনেক কিংবদন্তি খেলেছেন। বর্তমান দলেও মেসি, হিগুয়েইন, ডি মারিয়া, আগুয়েরো, মাসচারানোদের মতো তারকারা রয়েছেন। প্রিয় দল আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জয়ী হবে এটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অমিত রায় বলেন, বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা। বিশ্বকাপ দর্শকদের মাঝে নতুন আমেজ সৃষ্টি করে। বাংলাদেশের ফুটবল দর্শকরা ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলকে বেশি পছন্দ করে।

সাবেক এই কৃতি ফুটবলার বলেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়, বিশ্বকাপের আনন্দ আজ গ্রামপর্যায় ছড়িয়ে গেছে। যারা এতবড় আর্জেন্টিনার পতাকা নিয়ে র‌্যালি করেছে তারা দলটির প্রতি তাদের হৃদয়ের ভালোবাসা থেকেই করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...