Current date Sep 7, 2026
আইন-আদালতবাংলাদেশ

ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্ত প্রশ্নে আদেশ কাল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর কাল সোমবার আদেশ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন।

ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়নের (অবলুপ্ত) কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে ১৫ মে রুল দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কয়েকজন শেয়ারহোল্ডার আবেদন করেন। শুনানি নিয়ে ২১ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন। একই সঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আবেদনটি আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। আর ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেওয়া দপ্তর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

পরে আইনজীবী এ কে এম বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ কাল আদেশের জন্য রেখেছেন। আগে হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ কাল পর্যন্ত থাকবে।

আদালত সূত্র জানায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনার অনুমতি চেয়ে এবং এজিএম আয়োজন বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্ট রুল দিয়েছিলেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ার পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০০-এর পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিলে আবেদনটি করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...