Current date Jul 15, 2026
বিশ্ব

মিয়ানমারে চীনের ৭৫০ কোটি ডলারের সমুদ্রবন্দর ‘পাগলামি’: টারনেল

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ৭৫০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য চীনা গভীর সমুদ্রবন্দরকে ‘পাগলামি’ বলে মন্তব্য করেছেন মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির অর্থনীতি বিষয়ক পরামর্শক শন টারনেল। তিনি বলেন, এটা পুরাই পাগলামি। যা প্রয়োজন তার চেয়ে অনেক অনেক বেশি চাওয়া হচ্ছে। সরকার বিষয়টা নিয়ে ভাবছে। শুক্রবার সিঙ্গাপুরে এক সেমিনারে টারনেল এ কথা বলেন।

বিষয়টিকে ‘অদ্ভুত’ উল্লেখ করে অস্ট্রেলিয়ার ম্যাককোয়রি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টারনেল মিয়ানমারকে এক চিঠিতে জানান, তিনি এখনও বিশ্বাস করেন যে সমুদ্রবন্দর ভালো প্রস্তাব। তবে এজন্য ৭৫০ কোটি ডলার প্রয়োজন নেই। সম্প্রতি পানামা ক্যানাল প্রকল্পে ৫২৫ কোটি ডলার খরচ হয়েছে। মিয়ানমারের বন্দরে এত অর্থ লাগার বিষয়টি অদ্ভুত।

উল্লেখ্য, চীনের রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিটিক গ্রুপ তিন বছর আগে এখানে সমুদ্রবন্দর নির্মাণের অনুমতি পায়। এক হাজার কোটি ডলার ব্যয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা হাতে নেয় তারা। সিটিক এ প্রকল্পের ৭০ শতাংশের মালিকানার প্রস্তাব দিয়েছে। বাকিটা মিয়ানমার সরকার ও স্থানীয় ফার্মের মাঝে ভাগ হবে। চীনা প্রতিষ্ঠানটি ৭৫ বছর ধরে এর ব্যবস্থাপনা করবে। এ প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে চীন ও মিয়ানমারের মধ্যে। মিয়ানমারের আশা, এতে করে বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে ও চাকরির ক্ষেত্র তৈরি হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...