Current date Sep 12, 2026
বাংলাদেশ

মহাসড়কে মন্ত্রীও রং সাইড দিয়ে গাড়ি চালালে জরিমানা

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : মহাসড়কে মন্ত্রীও রং সাইড দিয়ে গাড়ি চালালে জরিমানা করবেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার সকালে ফেনী সার্কিট হাউজে ‘মহাসড়কে যানজট নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় পুলিশকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজট কমাতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন ফেনীর ফতেহপুর অংশে যে তীব্র যানজট সৃষ্টি হতো তা এখন নেই। এখানে ফতেহপুর ওভারপাসের ঢাকামুখী দুট লেন খুলে দেওয়া হয়েছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরোটা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেটিও দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন রাস্তার মেঘনা, গোমতী ও কাঁচপুরে এক লেন হয়ে যায়। ঢাকা থেকে আট লেন হয়ে আসলেও এখানে এক লেন। যানজন নিরসনে এ তিনটি সেতু নির্মাণের কাজ চলছে। এ তিনটি বিকল্প সেতু নির্মাণ হলে মহাসড়কে আর যানজট থাকবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...